শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিবিধ » মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী মাদক কারবারী ও মাদকসেবীদের তালিকা তৈরির উদ্যোগ
প্রথম পাতা » বিবিধ » মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী মাদক কারবারী ও মাদকসেবীদের তালিকা তৈরির উদ্যোগ
৫৯২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী মাদক কারবারী ও মাদকসেবীদের তালিকা তৈরির উদ্যোগ

---
এস ডব্লিউ নিউজ:
খুলনা বিভাগের সকল জেলার মাদক কারবারী ও মাদকসেবীদের তালিকা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। এর মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণ সহজ হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এসকল কথা বলেন। বৃহস্পতিবার সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে প্রথম মাদকমুক্ত করার ঘোষণা দেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করলে মাদকের অপব্যবহার হ্রাস পেতে বাধ্য। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দুর্বলতা প্রকাশের কোন কারণ নেই। খুলনার রাজনৈতিক নেতৃবৃন্দ এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সবার চেষ্টায় গড়ে উঠবে মাদকমুক্ত বাংলাদেশ।

অনুষ্ঠানে বক্তারা জানান দেশে প্রতিবছর ৫০ হাজার কোটি টাকার বেশি মূল্যের অবৈধ মাদক কেনাবেচা হয়। মাদক গ্রহণে আর্থিক ক্ষতি ও সামাজিক জীবন ব্যাহতের পাশাপাশি ব্যক্তির জীবনীশক্তি ও স্মৃতিশক্তি হ্রাস পায়। একই সাথে আসক্ত ব্যক্তির ফুসফুস, যকৃত, কিডনি ক্ষতিগ্রস্থ হওয়াসহ শরীর বিভিন্ন প্রকার সংক্রমণে আক্রান্ত হয়। মাদক প্রতিরোধে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করা এবং সন্তানদের প্রতি বিশেষ নজরদারির বিকল্প নেই।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( অপারেশন্স এন্ড ক্রাইম) এ কে নাহিদুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী ও খুলনা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ। অনুষ্ঠানে স্বাগত জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন।

এর আগে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, জাতীয় পতাকা উত্তোলন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।





বিবিধ এর আরও খবর

ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)