শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

SW News24
শনিবার ● ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিক্ষা » সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেঃ খুলনা সিটি মেয়র
প্রথম পাতা » শিক্ষা » সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেঃ খুলনা সিটি মেয়র
৫৮১ বার পঠিত
শনিবার ● ১১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেঃ খুলনা সিটি মেয়র

---

এস ডব্লিউ নিউজ।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে। সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে দেশকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিতে হবে। তিনি নারী শিক্ষা বিস্তারে নগরীর অন্যতম প্রাচীন এ প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তারা বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় নিজেদের নিয়োজিত রেখে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সিটি মেয়র আজ শনিবার বিকেলে নগরীর কাস্টমঘাটস্থ ফাতিমা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্কুলের ষাট বছর পূর্তি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফাতিমা উচ্চ বিদ্যালয়কে খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সিটি মেয়র আরো বলেন, স্কুলটি এতদাঞ্চলের আদর্শ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। মানুষ গড়ার অন্যতম এ প্রতিষ্ঠানের অর্জিত গৌরবকে যে কোন মূল্যে সমুন্নত রাখতে হবে। স্কুলে পাঠদানের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ৪তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অনুষ্ঠানে সিটি মেয়র জানান। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জেমস রমেন বৈরাগী’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষিকা শিখা রাণী গোমেজ এবং শুভেচ্ছা বক্তৃতা করেন সিস্টার ক্লারা ঘরামী। স্কুলের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির





শিক্ষা এর আরও খবর

মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ
মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের  ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা

আর্কাইভ