রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যৌনপীড়নের অভিযোগে গৃহবধুর মামলা যুবক আটক
পাইকগাছায় যৌনপীড়নের অভিযোগে গৃহবধুর মামলা যুবক আটক
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় গৃহবধুকে যৌনপীড়নের অভিযোগে পুলিশ রেজাউল সরদার (৩২) নামে এক যুবক আটক করেছেন। সে গদাইপুরের বাইশারাবাদ আবাসন প্রকল্পের বাসিন্দা মৃতঃ নিয়ামত সরদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে । মামলা নং ০২
কচুবুনিয়ার সেলিম সরদারের স্ত্রী ঝুমুর খাতুন ( ২২) জানান, রেজাউল দীর্ঘদিন ধরে আমাকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধ যৌন প্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে রেজাউলের পরিবারকে জানালে কোন প্রতিকার হয়নি। ঝুমুরের অভিযোগ সর্বশেষ ১ মে ওয়াপদার রাস্তা দিয়ে ঘেরে যাবার পথে রেজাউল অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে পথ আগলে শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনায় ঝুমুর খাতুন বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। থানায় ইফটিজিং বা নারী নির্যাতনের অভিযোগ হলে দ্রুত পদক্ষেপের কথা বলে ওসি মোঃ এজাজ শফী বলেন আটক রেজাউলকে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।






মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ 