বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ » কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের জন্য খেলাঘরের খাদ্য বিতরণ
কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের জন্য খেলাঘরের খাদ্য বিতরণ

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্যের সংকটে পড়া হনুমান, কুকুর, বিড়াল ও পাখিদের মাঝে বুধবার উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলার মধ্যকুল ব্রম্ম্যকাটি হনুমানের অভয়ারণ্য এলাকায় পাওরুটি, কলা, বাদাম ও ক্ষিরা বিতরণ করা হয়েছে। অন্যান্য পশু পাখিদের মাঝে ও খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ বড় ভাই, উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী, যুগ্ম সম্পাদক তাপস মজুমদার, খেলাঘর আসরের নিজাম উদ্দিন, রমেশ দত্ত, মধ্যকুল নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, মৌ খেলাঘর আসরের সভাপতি শেখ সাইফুল্লাহ্, সূর্গতরুন খেলাঘর আসরের সভাপতি আমিনুর রহমান বুলবুল, বন্ধুসভার মনিরুজ্জামান, খেলাঘরের আব্দুল্লাহ-আল-মামুন, জি.এম মুন্না, মাহফুজ্জামান, শাহজালাল, রবিউল ইসলাম মুখ।






পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য 