শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার গদাইপুর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ এর বিরুদ্ধে দূর্নীতি স্বজনপ্রীতি ও কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ।
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার গদাইপুর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ এর বিরুদ্ধে দূর্নীতি স্বজনপ্রীতি ও কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ।
৫৮৮ বার পঠিত
শুক্রবার ● ১২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার গদাইপুর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ এর বিরুদ্ধে দূর্নীতি স্বজনপ্রীতি ও কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ।

---

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নের মঠবাটী ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথ এর বিরুদ্ধে দূর্নীতি, স্বজনপ্রীতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত করোনা সহায়তা উপহার মানবিক কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ হয়েছে। ১১ই জুন বৃহষ্পত্তিবার উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের ১১নং ওয়ার্ড সদস্য শেখ কামরুল হাসান টিপু বরাবর অভিযোগ প্রদান করেন ওয়ার্ডবাসি। উল্লেখ্য অভিযোগ পত্রে মঠবাটী গ্রামের ১৩৭জন ব্যক্তির স্বাক্ষর রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মঠবাটী ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ প্রধানমন্ত্রীর প্রদত্ত করোনা সহায়তার উপহার মানবিক কার্ড তার মায়ের নামে ও তার জ্যাঠাতো ভাইয়ের নামে দিয়েছে। সরকারি চাকুরীজীবির স্বামীর নামেও কার্ড দিয়েছে। তাছাড়া স্বচ্ছল, পাঁকা দালানবাড়ী, গাড়ী, জমিজমা রয়েছে এমন ব্যক্তিদেরকে তিনি কার্ড দিয়েছেন। অথচ গ্রামের অত্যন্ত গরীব মানুষ মানবিক সহায়তার কার্ড পায়নি। এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথ জানান, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে শুনেছি। আমাকে জেলে কার্ড ও রেশন কার্ডধারী বাদে তালিকা দিতে বলা হয়েছে। প্রথম তালিকায় অনেকের নামে অভিযোগ ছিল, সে কারনে পরবর্তীতে তালিকা থেকে তাদের অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারা প্রথম তালিকা নিয়ে অভিযোগ করছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ

আর্কাইভ