শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রকৃতি » পাইকগাছায় কাগজি লেবুর চাহিদা বেড়েছে
পাইকগাছায় কাগজি লেবুর চাহিদা বেড়েছে
প্রকাশ ঘোষ বিধান: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাগজি লেবুর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় লেবুর চাহিদা ও দাম বেড়েছে। ঔষধী গুণেভরা কাগজি লেবু সকলের প্রিয়। প্রতিদিনের খাবার তালিকায় কাগজি লেবু না হলেই নয়। এ জন্য দিন দিন কাগজি লেবুর চাহিদা বাড়ছে।
চলতি মৌসুমে পাইকগাছায় কাগজি লেবুর বাম্পার ফলন হয়েছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা লেবুর মূল্য ভাল পাওয়ায় তারা খুশি। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলায় ছড়ানো ছিটানো ভাবে প্রায় ২২ হেক্টর জমিতে লেবুর চাষ হয়। সব মিলিয়ে উপজেলায় ৫ হাজারের উপরে লেবু গাছ আছে। উপজেলার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়–লী ইউনিয়নে আংশিক এলাকায় লেবুর বাগান রয়েছে। গদাইপুর ইউনিয়নের মটবাটী, হেতামপুর ও গদাইপুর গ্রামে বাণিজ্যিক ভাবে লেবুর বাগান গড়ে উঠছে। বিশেষ করে বাগান মালিকরা বাগানের বেড়া দিতে প্রয়োজনীয় বাঁশের মূল্য বেশি হওয়ায় তারা বাগানের চারপাশে সীমানা দিয়ে লেবু গাছ লাগিয়ে বাগান সুরক্ষা করছে। লেবু গাছে ছোট ছোট কাঁটা থাকায় গরু, ছাগল, ভেড়া প্রবেশ করতে পারে না। একদিকে বেড়া দেয়ার খরচ বাঁচে ও অন্যদিকে আইলে লেবু গাছ লাগিয়ে বাগান মালিকরা লাভবান হচ্ছে। এপ্রিল মাসে লেবু গাছে ফুল ধরে। জুন ও জুলাই মাস লেবুর ভরা মৌসুম থাকে। এক একটি লেবু গাছে ৫শ থেকে ১ হাজার লেবুর ফলন হয়।
উপজেলার চেচুয়া গ্রামের লেবু ব্যবসায়ী আবুল কাশেম ও আব্দুর রহিম জানান, তারা লেবু বাগানে মালিকের কাছ থেকে প্রতিটি লেবু দেড়টাকা দরে ক্রয় করে। এ বছর স্থানীয় ভাবে লেবুর ব্যাপক চাহিদা থাকায় এলাকার হাট-বাজারে উচ্চ মূল্যে লেবু বিক্রয় হচ্ছে। বিগত বছর পাইকগাছা থেকে ঢাকা, খুলনা, যশোর সহ বিভিন্ন জেলায় লেবু সরবরাহ হলেও এ বছর বিভিন্ন উপজেলা থেকে পাইকগাছায় লেবু আমদানী করা হচ্ছে। বাজারে খুচরা এক একটি লেবু বিশেষ ৩ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছার এ এলাকা লবণাক্ত হওয়ায় ৩/৪টি ইউনিয়নে কাগুজি লেবু আবাদ হয়। কাগজি লেবু লাভ জনক হওয়ায় ক্ষেতের আইলের পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিকে লেবু বাগান তৈরী শুরু হয়েছে। লেবু বাগান লাগাতে তেমন কোন খরচ হয় না, সামান্য পরিচর্যা করলে লেবু বাগান থেকে প্রচুর ফলন পাওয়া যায়। এ ব্যাপারে কৃষি অফিস থেকে লেবু বাগান তৈরী করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।






পাইকগাছায় আমের গুটি ঝরে পড়ায় হতাশ চাষি
কদবেল গাছের হালকা ফিকে লাল বর্ণের সুগন্ধি ফুল
পাইকগাছায় বন দিবস পালিত
বক ফুল ; ভাজা খাবার হিসেবে বাঙালির প্রিয়
লিচু ফুল থেকে মধু সংগ্রহ করে বাজিমাত করেছেন জাহাঙ্গীর
প্রেমের প্রতীক মনোমুগ্ধকর অশোক ফুল
পাইকগাছায় লিচুর গাছ মুকুলে ভরে গেছে
গ্রামাঞ্চলের পরিচিত জিওল গাছ
পাইকগাছায় সজিনার বাম্পার ফলন হয়েছে 