বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে ৪০ জন কৃষক বিনামূল্যে সার ও বীজ পেলেন
কেশবপুরে ৪০ জন কৃষক বিনামূল্যে সার ও বীজ পেলেন

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ অঞ্চল থেকে প্রায় বিলুপ্তির পথে মাসকলাইয়ের বীজ পেয়ে কৃষকরা খুশি হন। তাঁরা জানান, আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সর্বোচ্চ চেষ্টা করবেন।
উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা কৃষকের হাতে মাসকলাই বীজ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 