বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রকৃতি » পাইকগাছা সরকারি কলেজ প্রাঙ্গণে যুবলীগের বৃক্ষরোপন উদ্বোধন
পাইকগাছা সরকারি কলেজ প্রাঙ্গণে যুবলীগের বৃক্ষরোপন উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি।।
মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে পাইকগাছা সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন উদ্বোধন করা হয়েছে। খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ, শেখ আনিছুর রহমান মুক্ত। এ সময় উপস্থিত ছিলেন, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, আমানুল্লাহ, তারেক আহম্মেদ, উজ্জ্বল বিশ্বাস ও জগদীশ রায়। পরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রকার চারা বিতরণ করা হয়।






পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে চাহিদা প্রচুর
পাইকগাছায় নার্সারীতে জোড় কলম তৈরীতে ব্যস্ত শ্রমিক
গ্রামীণ জীবনে পরিচিত পাখি কানাকুয়া
পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল; দামে খুশী চাষিরা
অপ্রচলিত ফল আমঝুম শোভা ছড়াচ্ছে
মাগুরায় হারিয়ে যাচ্ছে দেশি জাতের খেজুর
মাগুরার ১০ গ্রামে চলছে লিচু উৎসব; ৭০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা
পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই
দৃষ্টিনন্দন মে ফ্লাওয়ার বল লিলি 