শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » মিডিয়া » মত প্রকাশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর তথ্য সচিবের গুরুত্বারোপ
প্রথম পাতা » মিডিয়া » মত প্রকাশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর তথ্য সচিবের গুরুত্বারোপ
৫৬৩ বার পঠিত
সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মত প্রকাশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর তথ্য সচিবের গুরুত্বারোপ

---এস ডব্লিউ নিউজ :

মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হলেও মত প্রকাশের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যসচিব খাজা মিয়া।

আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এ আহ্বান জানান।

তথ্যসচিব বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তারা যাতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য তথ্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বিশ্বায়নের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কাজ করার সক্ষমতা জনসংযোগ কর্মকর্তাদের অর্জন করতে হবে।

তথ্যসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক গুজব মোকাবিলায় তথ্য অধিদফতরকে সক্ষমতা অর্জন করতে হবে। গণমাধ্যমকে সরকারের বন্ধু উল্লেখ করে তথ্যসচিব এ সময় সঠিক তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া বক্তৃতা করেন। অধিদফতরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।





মিডিয়া এর আরও খবর

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

আর্কাইভ