বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সাহিত্য » বনভোজন
বনভোজন

বনভোজন
মাধুরী রানী সাধু
কুড়ি সালকে বিদায় দিতে
আমরা করছি বনভোজন,
ছেলেমেয়েরা উদ্যোগ নিয়েছে
হরেক রকম আয়োজন।
স্কুল-কলেজ বন্ধ সবার
নেই কোন পড়াশোনা,
বনভোজন করতে হবে
তাই নিয়ে আলোচনা।
কয়দিন ধরে ব্যস্ত তারা
বনভোজন নিয়ে,
প্রয়োজনীয় জিনিসপত্র আনছে
সবার বাড়ি গিয়ে।
ছেলেমেয়েদের আবদারে
মায়েরাও থাকছে সাথে,
সবাই মিলে বনভোজনটা
করবে ওরা রাতে।
মিউজিক হবে নাচ হবে
থাকবে সাথে গান,
সর্বশেষ হবে খাওয়া-দাওয়া
মনে বইছে খুশির বান।
আতঙ্কের এই -বিশ সালটা
সবাই চায় বিদায় দিতে,
নতুন বছর পেয়ে তাই
সবাই উঠেছে মেতে।






মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা
৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মদিন
মাগুরায় নববঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপার রজত জয়ন্তী ও ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান
পাইকগাছায় ৩ গুণীজন সপ্তদ্বীপা সম্মাননা পাচ্ছেন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা
নড়াইলে সাহিত্য আলোচনা, আবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 