শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » নড়াইলে হারভেস্টার মেশিনে বিনামূল্যে ধান কেটে দিচ্ছেন যুবলীগ নেতা
প্রথম পাতা » কৃষি » নড়াইলে হারভেস্টার মেশিনে বিনামূল্যে ধান কেটে দিচ্ছেন যুবলীগ নেতা
৫৪৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে হারভেস্টার মেশিনে বিনামূল্যে ধান কেটে দিচ্ছেন যুবলীগ নেতা

---

নড়াইল প্রতিনিধি

হারভেস্টার মেশিনে বিনামূল্যে গরিব কৃষকদের বোরো ধান কেটে দিলেন নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় ইছামতি বিলে কৃষকদের ধান কেটে দেয়া হয়। এতে ভীষণ খুশি এলাকার কৃষকেরা। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিনা মরফিদুল হাসান শিল্পীসহ দলীয় নেতাকর্মী ও এলাকার কৃষকেরা। 

নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জানান, করোনা সংকটে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে গরিব কৃষক ও বর্ষাচাষিদের বোরো ধান বিনামূল্যে কেটে দেয়ার ব্যবস্থা করেছেন। এছাড়া সামর্থ্যবান কৃষকদের ধান ন্যায্যমূল্যে কেটে দেয়া হচ্ছে। কৃষকদের ধান ঘরে উঠা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। ২০২০ সালেও করোনা সংকটে হারভেস্টার মেশিন দিয়ে বিনামূল্যে কৃষকদের বোরো ধান কেটে দেন যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ বছর জেলায় ৪৮ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরা ধান চাষাবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৬ হাজার ৬১০ মেট্রিক টন চাল। নড়াইলে এখন পুরোদমে বোরো ধানকাটা চলছে। ভালোও ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সহজে ঘরে ধান তুলতে পারবেন। 

করোনাভাইরাসের কঠিন সময়ে হারভেস্টার মেশিন দিয়ে অতি সহজে কৃষকেরা ধান কাটতে পারছেন। এ মেশিন একই সঙ্গে ধানকাটা, ঝাড়া ও প্যাকেজিংয়ের কাজ সম্পন্ন করে।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)