সোমবার ● ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর ফলন ভাল হয়েছে
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর ফলন ভাল হয়েছে
বৈরি আবহাওয়ার ও ইট ভাটার দুষুনের পরও পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর ফলন ভাল হয়েছে।বোরোর আশানারূপ ফলন থেকে ভাল বীজ পাওয়া যাবে বলে খামার কর্তৃপক্ষ আশাবাদী।মৈীল বীজ থেকে ভিত্তি বীজ তৈরি করা হবে। খামারের বোরো ধান পাঁকা শুরু হয়েছে ও কর্তন চলছে।
খামার সূত্রে জানাগেছে, চলতি বোর মৌসুমে খামারে ৫১ একর জমিতে ধানের আবাদ হয়েছে । এর মধ্যে ব্রি ধান- ৫০, ২০ একর ও বিনা ধান-১০,৩১ একর জমিতে ধানের আবাদ করা হয়েছে।ধানের ফুল ধরার সময় ৫ এপ্রিল ঝড় ও ইট ভাটার ধোয়া-ছাইয়ের দূষনে১০ একর বিনা ধানের ক্ষতি হয়েছে। এ প্রতিকুল আবহাওয়া পরও বোরোর আবাদ ভাল হয়েছে।আবার লবণাক্ত এলাকায় এ খামারের অবস্থান হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। প্রতিকুল আবহাওয়া পরও সর্বক্ষনিক তদারকি করায় বোরোর ফলন ভাল হয়েছে। খামারের ধান পাকা শুরু হয়েছেও পাকা ধান কর্তন চলছে। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো:হারুন জানান,ধানের ফুল ধরার সময় ৫ এপ্রিল ঝড় ও ইট ভাটার ধোয়ার কারণে ১০একর বিনা ধানের ক্ষতি হয়েছে। এর
পরও খামারের উৎপাদিত বোরোর ফলন থেকে বীজ তৈরীর লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ 