শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১৫ মে ২০২১
প্রথম পাতা » উপকূল » বাঘ-কুমির শিকারী ধরিয়ে দিলে নগদ পুরস্কার
প্রথম পাতা » উপকূল » বাঘ-কুমির শিকারী ধরিয়ে দিলে নগদ পুরস্কার
৭৫৯ বার পঠিত
শনিবার ● ১৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘ-কুমির শিকারী ধরিয়ে দিলে নগদ পুরস্কার

 এস ডব্লিউ নিউজ:---  সুন্দরবনের প্রাণীসম্পদ রক্ষায় এবার নতুন কৌশল নিয়েছে বনবিভাগ। বাঘ, হরিণ, কুমিরসহ অন্যান্য বন্যপ্রাণী শিকারীদের ধরিয়ে দিতে পারলে বনবিভাগের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের ভিতরে বাঘ হত্যাকারী অপরাধীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বনের বাইরে এ ধরণের অপরাধী ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা দেওয়া হবে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন, কদমতলা স্টেশন ও কৈখালী স্টেশন থেকে একযোগে বনবিভাগ ও সিপিজির সদস্যরা মাইকিং ও হ্যান্ডবিলের মাধ্যমে এ প্রচারণা চালাচ্ছে।

প্রচারণায় বনের মধ্যে কুমির হত্যাকারীর জন্য ৩০ হাজার টাকা, বনের বাইরে ১৫ হাজার টাকা। হরিণের ক্ষেত্রে বনের ভিতরে ২০ হাজার টাকা এবং বনের বাইরে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর ক্ষেত্রে বনের ভিতরে ১০ হাজার টাকা এবং বনের বাইরে ৮ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকতা আবু সাঈদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী, বন অপরাধীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সেটা মানুষকে জানানোর জন্য আমরা প্রচার শুরু করেছি এবং যারা তথ্য দিবে তাদের পরিচয় গোপন রাখা হবে। তিনি আরো জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে গত বছরের ২৫ অক্টোবর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়েছে কোন ব্যক্তি সুন্দরবনের জীব-বৈচিত্র রর্ক্ষাথে বনাঞ্চলে/বাইরে যদি বন অপরাধীদের সাথে জড়িতদের (বিষ দিয়ে মাছ ধরা, বন্যপ্রাণী হত্যা, ফাঁদ দিয়ে হরিণ ও বাঘ শিকার, ধরা, মারা, পাচার করা) বিষয় তথ্যসহ সরাজমিনে ধরিয়ে দিতে পারলে তাদের জন্য সরকারিভাবে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসকল অপরাধীদের ধরিয়ে দিতে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে যোগাযোগ করতে হবে।’

 





উপকূল এর আরও খবর

দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর

আর্কাইভ