শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ২৯ মে ২০২১
প্রথম পাতা » উপকূল » উপকূলে দ্রুত টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি
প্রথম পাতা » উপকূল » উপকূলে দ্রুত টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি
৭০০ বার পঠিত
শনিবার ● ২৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপকূলে দ্রুত টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি


এস ডব্লিউ নিউজ:---   খুলনার উপকূলের জানমালের সুরক্ষায় অবিলম্বে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর শিববাড়ির মোড়ে দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক এ মানববন্ধনের আয়োজন করে।
খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন খুলনা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সৌরভ গাইন, কমলেশ বাছাড় ও মোঃ আসাদ শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলের মানুষ ত্রাণ চায় না। তারা টেকসই ভেড়িবাঁধ চায়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভৌত অবকাঠামো, ঘরবাড়ি ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ¡াসে কয়েকশ’ কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙে গেছে। শত শত গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েক হাজার ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে ফসলি জমি। হাজারো মানুষ গৃহহীন হয়েছেন।
বক্তারা কক্সবাজার মেরিন ড্রাইভের মতো খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষার দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহ জিয়াউর রহমান স্বাধীন, বঙ্গরাজ দেলোয়ার হোসেন, সুয়েতা মিম, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের স্বেচ্ছাসেবক তুহিন, ফরহাদ, নয়ন, জাহিদ, জাফরিন, মাসুদ, স্বাধীন, নাইমুর  সুমন, জুয়েল, জামাল, নিলয় প্রমুখ। 





উপকূল এর আরও খবর

জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা
বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি
দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)