শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১১ জুন ২০২১
প্রথম পাতা » বিবিধ » গৃহহীন ও করোনা সহায়তা তহবিলে পাঁচ কোটি টাকার অনুদান দিয়েছে মোংলা বন্দর কতৃপক্ষ
প্রথম পাতা » বিবিধ » গৃহহীন ও করোনা সহায়তা তহবিলে পাঁচ কোটি টাকার অনুদান দিয়েছে মোংলা বন্দর কতৃপক্ষ
৫৫১ বার পঠিত
শুক্রবার ● ১১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহহীন ও করোনা সহায়তা তহবিলে পাঁচ কোটি টাকার অনুদান দিয়েছে মোংলা বন্দর কতৃপক্ষ

---


মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

ভুমিহীন,গৃহহীন,দূর্দশাগ্রস্থ ও ছিন্নমুল পরিবারের গৃহহায়নের ও করোনায় সহায়তার জন্য হাইজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স এবং করোনা সহায়তা তহবিলে পাঁচ  কোটি টাকার অনুদান দিয়েছে মোংলা বন্দর কতৃপক্ষ।


মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বৃহস্পতিবার রাতে অনুদানের এ চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড.আহম্মদ কায়কাউস মোংলা বন্দর কতৃপক্ষ কতৃক প্রদত্ত অনুদানের চেক গ্রহন করেন। এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

১৯৯৭ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকুরসহ পাশ্ববর্তী জেলা আক্রান্ত হয়। তখন অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্রান্ত জেলা সমুহ পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের দূর্দশা দেখে ১৯৯৭ সালেই আশ্রায়ন নামে একটি প্রকল্প গ্রহন করেন। ওই প্রকল্পের সাফল্য ও ধারাবাহিকতা ২০১০-২০২২(সংশোধিত) মেয়াদে আড়াই লক্ষ ভুমিহীন,গৃহহীন ও ছিন্নমুল পরিবারকে পূর্ণবাসনের জন্য হাইজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স গঠন করা হয়েছে।

মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান,মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সফল ভাবে বাস্তবায়নের লক্ষে মোংলা বন্দরের পক্ষ থেকে অনুদানের এ টাকা প্রদান করা হয়েছে।





বিবিধ এর আরও খবর

মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)