শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলা » গদাইপুর ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা
প্রথম পাতা » খেলা » গদাইপুর ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা
৬৪৯ বার পঠিত
শনিবার ● ২৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গদাইপুর ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা

---

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ পাইকগাছার গদাইপুর খেলার মাঠটি দীর্ঘ বছর ধরে সংস্কার না করায় বিহাল অবস্থা হয়ে পড়েছে। মাঠের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে গেলে দেখলে মনে হবে ছোট বড় ডোবা। আবার পনি শুকালে মনে হবে হালচাষ করা কোন ক্ষেত। সম্প্রতি মাঠের উত্তর পাশের গোল পোষ্টটি ভেঙ্গে পড়েছে। সবকিছু মিলিয়ে মাঠে খেলার পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। ------

বর্তমান সময়ে প্রতিদিনই সকার বিকাল মাঠে ফুটবল খেলা চলছে। কোন কোন সময় সারাদিনই পাঠে খেলা চলে। দুটি দলের খেলার শেষ হওয়ার অপেক্ষায় আরও দুটি দল বসে থাকে। এ ভাবে সারাদিন ধরে মাঠে খেলা চলছে। মাঠের যেন কোন বিরাম নেই। তাছাড়াও মাঠে ফুটবল খেলা টুনামেন্টও অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু নিয়ে গদাইপুর খেলার মাঠ এখন সরগম। স্থানীয় ও বাহিরের দর্শকরা ফুটবল খেলা দেখতে মাঠে ভিড় জমাচ্ছে। তবে মাঠের খেলার পরিবেশ বিপন্ন হওয়ায় খেলোয়াররা ঝুঁকি নিয়ে মাঠে খেলা করছে। মাঠে সৃষ্ট ছোট বড় ডোবায় পড়ে গিয়ে ঝিল বা পাথরে কেঁটে অনেকে আহত হচ্ছে। তাছাড়া উত্তর পাশের গোল পোষ্ট না থাকায় বাঁশ ও রশি দিয়ে গোল পোষ্ট তৈরী করে খেলোয়াররা ফুটবল খেলছে।--- মাঠের প্রতিদিনের খেলোয়ার হাসিবুর, মারুফ, রিয়াজ, কামরুলসহ খেলোয়াররা জানান, মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় মাঠে খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। মাঠে পড়ে গিয়ে অনেক সময় ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। ---

গদাইপুর ফটবল খেলার মাঠটি দক্ষিণাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসাবে পরিচিত। এ মাঠে ফটুবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয়। তাছাড়া প্রতি বছর চড়ক পূজার মেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। যাহা দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মেলা হিসাবে পরিচিতি লাভ করেছে।--- ঐতিহ্যবাহী মাঠটি যাহাতে অতিসত্ত্বর সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনা যায় তার জন্য বর্তমান খেলোয়ারবৃন্দ, প্রাক্তন খেলোয়ার, ক্রড়ীমাদি ও এলাকার বিশিষ্টজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।





খেলা এর আরও খবর

নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা

আর্কাইভ