শনিবার ● ৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার ৪ সেপ্টম্বর সকাল ১১ টায় পাইকগাছার নতুন বাজার সংগঠনের কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে শকুন সুরক্ষায় সচেতনতা মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বোয়ালিয়া জীব উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক
কৃষিবিদ মোঃ হারুন। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. শফিকুল ইসলাম কচি, বক্তব্য রাখেন সমাজ সেবক সুনিল কুমার রায়, সাংবাদিক সাইফুল ইসলাম, কবি মোড়ল কওসার আলী, এম.এম.এ বারিক, সুশান্ত বিশ্বাস, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, মোঃ লিটন গাজী, অভিজিৎ রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। এক সময় বাংলাদেশের গ্রামগঞ্চ গরু, মহিষসহ গবাদি পশুর মৃতুদেহ যখানে ফেলা হতো সেখানে দলে দলে শকুন হাজির হতো। মৃতু প্রাণী বা পচাগলা, বর্জ্য ও মৃতুদেহ পচে রোগ ছড়ানোর আগেই তা খেয়ে সাবাড় করে দিতো শকুন। তাই শকুনকে প্রকৃতির পরিছন্ন কর্মি বলা হয়। কিন্ত এখন আর আগের মত শকুন দেখা যায় না। নির্মল পরিবেশ ও সুস্থ্য প্রকৃতির জন্য মহাবিপন্ন শকুন রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শকুনের প্রজনন স্থল, বিশ্রাম, বাসা ও বিচরণ এলাকার বড় গাছ সংরক্ষণ করতে হবে। শকুন সংরক্ষণ গুরত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ ও উদ্বুদ্ধ করতে পারলে শকুন সুরক্ষা পদক্ষেপ সার্থক হবে। সারা বিশ্ব শকুনকে বিলপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর সেপ্টম্বর মাসের প্রথম শনিবার পালিত হয় আর্ন্তজাতিক শকুন সচেতনতা দিবস। বিলুপ্ত প্রায় এ শকুনকে বাঁচাতে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোই শকুন সচেতনতা দিবসের মুখ্য উদ্দেশ্য।






পাইকগাছায় বিশ্ব ওজোন দিবস পালিত
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর 