শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
৬২৬ বার পঠিত
শনিবার ● ৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত

পাইকগাছা  ---প্রতিনিধিঃ পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত হয় ও শুক্রবার বিকালে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হয়েছে। পূজা উদ্যাপন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ মুখে কালো কাপড় বেঁধে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংঘবন্ধ ভাবে রুখে দাড়াও ব্যানার লাগিলে প্রতিবাদ জানানো হয়। কালীপূজা গভীর রাতে শুরু হয় এবং ঊষা লগ্নের প্রাক্কালে সম্পন্ন হয়। কার্তিক মাসের আমবস্যা তিথিতে শ্যামা পূজা বা কালি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পুরান মতে কালী দেবী দুর্গারই একটি রূপ। কালি পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালি পূজার মহত্ম।

উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে বাৎসরিকভাবে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সকল মন্দিরে মুখে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িতকার বিরুদ্ধে রুখে দাড়াও প্রতিবাদের মধ্যে দিয়ে পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় প্রায় ২ শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। গভীর রাত থেকে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে মন্ডপে পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়। পৌর সদর, নতুন বাজার ও কপিলমুনির সিংহবাড়ী সহ কপিলমুনি সদরে শ্যামপূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শ্যামাপূজা সমাপ্তি হয়েছে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)