শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » শিক্ষা » স্কুল-কলেজের সামনে পান-সিগারেটের দোকান নয় : সংসদীয় কমিটি
প্রথম পাতা » শিক্ষা » স্কুল-কলেজের সামনে পান-সিগারেটের দোকান নয় : সংসদীয় কমিটি
৫৪৫ বার পঠিত
সোমবার ● ৮ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুল-কলেজের সামনে পান-সিগারেটের দোকান নয় : সংসদীয় কমিটি

এস ডব্লিউ নিউজ:--- শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে স্কুল-কলেজের সামনে কেউ যেন পান-সিগারেটের দোকান বসাতে না পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।  রবিবার ৭ নভেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এ কথা বলেন।

বৈঠকে কমিটির সভাপতি ছাড়াও সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী অংশ নেন।এছাড়া বৈঠকে কমিটির পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা কারাগারকে ডোপ টেস্টের আওতায় আনার জন্য বলা হয়।

সভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। সংসদীয় কমিটি পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করে।বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষাসেবা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক ও দুই বিভাগের অধীনস্থ সংস্থাগুলোর প্রধান ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





শিক্ষা এর আরও খবর

নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ
মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের  ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা
শ্রীপুরে  শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীপুরে শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা আব্দুল গণি একাডেমীর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন মাগুরা আব্দুল গণি একাডেমীর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আর্কাইভ