শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
৬২৩ বার পঠিত
শুক্রবার ● ১০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এস ডব্লিউ;---   পাইকগাছায় উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি সম্মেলন ছাড়া রাতের আধারে অর্থের বিনিময়ে অবৈধ , বিএনপি-জামাত মদদপুষ্ট , বিবাহিত , মাদক কেলেঙ্কারীদের নিয়ে কমিটি গঠন করায় উক্ত কমিটি অবিলম্বে বিলুপ্তি করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার বিকালে পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে পদবঞ্চিতরা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভাস্থ বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে। সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিন মুস্তাফিজ বাচ্চু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির উপ সাহিত্য বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান মানিক। বিলুপ্ত পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা আমিনুল হক বাদল, মোঃ জাফর হোসেন, শেখ শাকিল আহম্মদ, মোঃ রমজান সরদার, আজমল হোসেন বাবু, ইমরান মোল্যা, রাশেদুজ্জামান রাসেল, বাঁধন মন্ডল, সাব্বির হোসেন গাজী, শেখ পাপ্পু, জি এম কাদের, শাহিন শাহা বাদশা, সাইফুল ইসলাম, দিপায়ন বিশ্বাস, ফয়সাল আহম্মদ, দিদারুল ইসলাম, নাহিদ হাসান বাবু, সৌরভ গাইন, আব্দুর রহিম, রাসেল সরদার, রসুল গাজী, তুহিন সরদার, শেখ সবুজ, শেখ ফিরোজ, আব্দুল্লাহ গাজী, মাজাহারুল ইসলাম মিথুন, রাসেল মোড়ল, নাজমুল হোসেন, মাসুদুর রহমান, মিরাজুল ইসলাম, সৌমিত্র মন্ডল, দুর্জয় মন্ডল, বঙ্কেশ মন্ডল, দেলোয়ার হোসেন, আবু রায়হান, অক্ষয় মন্ডল, নিরুপম মন্ডল, ইয়াছির আরাফাত, শেখ শাকিব ইসলাম, আজমাইন আবরার মুক্ত ও সরদার রিয়াজ হোসেন। এ সময় বক্তরা বলেন, উপজেলা ও পৌর সভা শাখার কমিটি সম্মেলন ছড়া রাতের আঁধারে অবৈধ বিএনপি জামাত মদদপুষ্ট, ছাত্রত্বহীন, বিবাহিতদের নিয় যে কমিটি গঠন করা হয়েছে সে কমিটিকে অবাঞ্চিত ঘেষনা করেন। সদ্য কমিটি বিলুপ্তি ঘোষনা করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নিকট দাবী জানন। প্রতিবাদ সমাবেশ শেষে পাইকগাছা সরকারি কলেজের সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়৷

Share this:





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

আর্কাইভ