শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

SW News24
বুধবার ● ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » কৃষি জমিকে দ্বো-ফসলীতে উন্নীত করতে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ
প্রথম পাতা » কৃষি » কৃষি জমিকে দ্বো-ফসলীতে উন্নীত করতে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ
৫৩৮ বার পঠিত
বুধবার ● ১৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষি জমিকে দ্বো-ফসলীতে উন্নীত করতে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ

 --- 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততাঅনিয়মিত বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে। বোরো মৌসুমে সেচের পানির স্বল্পতা সহ বহুবিধ সংকট কাটিয়ে কৃষি ব্যবস্থাকে টেকসই করার লক্ষ্যে ১৫ ডিসেম্বর (বুধবার) লিডার্স এর আয়োজনে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নে ২৮৩ জন কৃষকের মাঝে ২৮৩০ কেজি লবন  খরা সহনশীল ব্রি-৬৭ ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন হয়।

এই বোরো মৌসুমে লিডার্স সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি ও খুলনা জেলার কয়রা উপজেলায় মোট ৪৬৩ জন কৃষককে ৪,৬৩০ কেজি লবন  খরা সহনশীল ব্রি-৬৭ ধান বীজ বিতরণ করা হচ্ছে।

উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. এনামুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার এস. এম. মনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন,”ধান বিতরণের পরে মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও লিডার্স এর কর্মকর্তাদের মনিটরিং করতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার ইচ্ছা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।  এজন্য উপকূলীয় এলাকায় লবন সহনশীল ধান বীজ আরও বেশি বিতরণ করা প্রয়োজন।”





কৃষি এর আরও খবর

মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ
মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)