বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা
প্রতিনিধিঃ পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব পাইকগাছার আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, অনারারি ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশ, জাতীয় জরায়ু মুখ ও ক্যান্সার স্কিনিং কার্যক্রম এবং ট্রেনিং সেবায় খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ দারাশিকো মোল্লা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাংবাদিক সাইফুল ইসলাম, পরিবেশ বাদী সংগঠন বনবিবি’র সদস্য অভিজিৎ রায়, সুনিল রায় প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ, নির্ভিক, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী অনুসন্ধানী সাংবাদিকের নাম মোনাজাতউদ্দিন। তিনি শুধু গ্রামের সাংবাদিক নয়, সকল স্তরের সাংবাদিকদের শেখার আছে তার কাছ থেকে। গ্রাম সাংবাদিকতায় তার আদর্শ সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর এই দিনে ফেরির ছাঁদ থেকে পানিতে পড়ে তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।






খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত 