সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আগুনে পুড়ে দুইটি দোকান ভষ্মিভূত হয়েছে
পাইকগাছায় আগুনে পুড়ে দুইটি দোকান ভষ্মিভূত হয়েছে
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় আগড়ঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু্ইটি দোকান ভষ্মিভূত হয়েছে।সোমবার রাত ১১টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে শেফা হোমিও হল এন্ড গার্মেন্টস ও ফ্রেন্ডস টেইলার্স এণ্ড বস্ত্রালয় নামে দুইটি দোকান আগুনে ভষ্মিভূত হয়েছে।সিদ্দিকুর রহমান ও মোঃ সুলতান গাজী একই দোকানে ব্যবসা করে্।
তারা জানান, তাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদের ৭টি সেলাই মেশিন, বাই সাইকেল, সিট কাপড়,ঔষধ, আসবাবপত্র অনান্য মালামাল পুড়ে গেছে। ফ্রেন্ডস টেইলার্স এণ্ড বস্ত্রালয় এর মালিক মতিয়ার রহমান জানান, তার তৈরি পোশাক সিটি কাপড়সহ আনুমানিক দুই লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। স্থানীয় লোকজন জানান,ঝড় বৃষ্টি হওয়ায় সবাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। ঝড়ের কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করা করছে। খবর পেয়ে পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান ঘটনা স্থানে এসে বাজার কমিটি ও স্থানীয় লোকজোনদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার 