মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে-এমপি বাবু
শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে-এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধি; খুলনা-৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে।শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে হবে। ৮ মার্চ মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলার প্রানকেন্দ্রে অবস্হিত পাইকগাছা সরকারি কলেজ ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ,গনিরাম ভবন ও লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি বাবু আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে গোটা জাতি যেমন মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়েছিল তেমনি নতুন প্রজন্মকে ৭ই মার্চের ভাষণের চেতনা হৃদয়ে ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে আত্ননিয়োগ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম,ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু,জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত,উপজেলা আ’লীগনেতা শংকর দেবনাথ,আরশাদ আলী বিশ্বাস,বিভূতি ভূষন সানা,স্নেহেন্দু বিকাশ,উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাড.আব্দুর রশিদ,উপজেলা যুবলীগ রেতা আব্দুর রাজ্জাক রাজু,আজিজুল হাকিম,মানবেন্দ্র মন্ডল,আকরামুল ইসলাম,গৌতম রায় সহ জেলা যুবমহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ফাতিমা তুজ জোহরা(রুপা),উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা নাজমা কামাল,পৌরসভা মহিলা আ’লীগের শেখ জুলি , তানজিম মুস্তাফিজ বাচ্চু,রায়হান পারভেজ রনি,এমরানুল কবির নাসিম,রমজান সরদার,মওদুদ আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য,অনুষ্টানের শুরুতে অত্র কলেজের নবাগত ৪শতাধিক শিক্ষার্থীদের কে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।






মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ
মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা 