শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি » সংবর্ধনা ও সবজি বীজ বিতরণ
প্রথম পাতা » কৃষি » সংবর্ধনা ও সবজি বীজ বিতরণ
৪৩০ বার পঠিত
বুধবার ● ৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবর্ধনা ও সবজি বীজ বিতরণ

---  মঙ্গলবার ৯ মার্চ  সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স প্রধান কার্যালয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স এর আয়োজনে মুন্সিগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সম্বর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ১, ২ ও ৩ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ইউপি সদস্য হরিদাস হালদার, দেবাশীষ গায়েন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার মিস্ত্রী, উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

 

সংবর্ধনা শেষে মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রতি বাড়িতে সবজি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে ২৫৪ পরিবারে ৬ ধরণের (লাউ ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০ গ্রাম, ধুন্ধুল ৫ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম ও শসা ২ গ্রাম) সবজি বীজ বিতরণ করেছে।

 

উল্লেখ্য যে, মুন্সিগঞ্জ ইউনিয়ন সহ লিডার্স এ মৌসুমে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ২০০ পরিবার, ঈশ্বরীপুর ইউনিয়নে ৫০ পরিবার, কাশিমাড়ি ইউনিয়নে ৩৫ পরিবার, আশাশুনি উপজেলার ২টি ইউনিয়নে (আশাশুনি সদর ও শোভনালী) ২৬৪ পরিবার এবং কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ৩৯৮ পরিবারে একই ধরণের বীজ বিতরণ করেছে।

 

অনুষ্টানে সম্বর্ধিত অতিথি বলেন, “লিডার্স বাংলাদেশে জলবায়ু সংকট নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলে। এই সংস্থা নিয়ে আমি গর্ববোধ করি। জলবায়ু পরির্তনের সংকট কাটিয়ে উঠতে আমি লিডার্স এর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চাই। লিডার্স এর মাধ্যমে কৃষকদের আরও অর্জন প্রত্যাশা করছি।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন

আর্কাইভ