শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » মিডিয়া » খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
প্রথম পাতা » মিডিয়া » খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
৫৫৮ বার পঠিত
সোমবার ● ২১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ সভাপতি, দৈনিক খুলনা টাইমস-এর নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ সাধারণ সম্পাদক ও  দৈনিক লাখো কন্ঠ’র খুলনা প্রতিনিধি দিলীপ বর্মণ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। 
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক পূর্বাঞ্চল) ও আলমগীর হান্নান (দৈনিক মানবকন্ঠ), যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি (সময় টিভি), দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ (দৈনিক জন্মভূমি), প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান (আরটিভি), নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল (দৈনিক পূর্বাঞ্চল), মিলন হোসেন (দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও শেখ জাহিদুল ইসলাম  (দৈনিক দেশ সংযোগ)।রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৩৫ জন সদস্যের মধ্যে ১৩২ জন সদস্য ভোট প্রদান করেন। 
খুলনা প্রেসক্লাব ও কেইউজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, কেইউজের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের চিফ রিপোর্টার অমিয় কান্তি পাল এবং বিএফইউজে’র সাবেক যুগ্ম-মহাসচিব ও কেইউজের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক হাওলাদার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।  
বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও শ্রম কর্মকর্তা গনেশ চন্দ্র বসু নির্বাচন তত্বাবধান--- করার জন্য উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স মোঃ মিজানুর রহমান খুলনা সাংবাদিক ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন ও ভোট প্রদান পর্যবেক্ষণ করেন।





মিডিয়া এর আরও খবর

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

আর্কাইভ