শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
৫৭৯ বার পঠিত
রবিবার ● ১০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

---এস ডব্লিউ; পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে লক্ষীখোলা কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। রোববার সকাল ৯ টায় কলেজ গেটের সামনে প্রধান সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা সন্ত্রাসী আবু মুছা ও নুরুজ্জামান মোল্যাকে কঠিন শাস্তির দাবী করে । উল্লেখ্য, কলেজ ছাত্রের পিতা মোঃ সামিরুল ইসলামের সাথে আবু মুছার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। কলেজ ছাত্র পিতা সামিরুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল আবু মুছার নের্তৃত্বে নুরুজ্জামান মোল্যা(৪০) দলিল মোল্যা(৫২), আব্দুল মজিদ মোল্যা(৫৫), মোঃ নাহিদুল ইসলাম মোল্যা (১৮) সহ ২/৩ জন আমার নার্সিং পয়েন্টে তারা গালিগালাজ শুরু করে। এ সময় আমি সহ আমার ছেলে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে কান সহ মাথা ফাটিয়ে গুরতর রক্তক্ত জখম করে। এতে কান ছিড়ে যায়। হাসপাতালে নিয়ে কানে সেলাই দেয়া হয়। এ বিষয়ে ওইদিন থানায় মামলা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে জেল- হাজতে পাঠা---য়। জানা যায় একটি খালসহ কয়েকটি বিষয় নিয়ে শাওনের বাবা সামিরুল ইসলামের সাথে আবু মুছার কিছুদিন যাবৎ বিরোধ চলছে। সহপাঠীকে অহেতুক মারপিট করে কান ছিড়ে দেয়ায় কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখে কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ, আশরাফুজ্জামান বাবু, তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান, মোস্তফা রাফিদ প্রিন্স, সৌরভ কুমার ঢালী, সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী।





আঞ্চলিক এর আরও খবর

এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

আর্কাইভ