বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার মানসিক ভারসাম্যহীন নুরজাহান বেগম নিখোঁজ
পাইকগাছার মানসিক ভারসাম্যহীন নুরজাহান বেগম নিখোঁজ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার বাইশারাবাদ আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নুরজাহান বেগম (৫০) হারিয়ে গেছে। গত ৯ এপ্রিল শনিবার কাউকে কিছু না বলে বাড়ী থেকে চলে যায়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, নুরজাহার বেগম স্বামী পরিত্যাক্তা। সে তার ছেলে জামান গাজীর কাছে আশ্রায়ন প্রকল্পে থাকে। তার ৪ ছেলে ও ১ মেয়ে। তার ছেলেরা ইট ভাটায় কাজ করতে বাহিরে থাকায় বাড়ীতে নুরজাহান বেগম এর বৃদ্ধা মাতা আমেনা বেগম তাকে দেখাশুনা করতেন। তিনি সুযোগ পেলে বাড়ীর বাহিরে চলে যেতেন। তাকে ধরে ধরে বাড়ীতে আনতে হতো। ৯ এপ্রিল বাড়ী থেকে চলে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নুরজাহান বেগম এর মেয়ে নাছিমা বেগম জানান, মা ৮/৯ বছর যাবত মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। সারা বছর তাকে ঔষধ খাওয়াতে হয়। ভাইয়েরা বাড়ী না থাকায় মায়ের ঔষধ ঠিকমত খাওয়ানো না হওয়ায় তার শারীরিক অসুস্থ্যতা আরও বেড়ে গিয়েছে। আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। সাংসার চালানোর পরে মায়ের ঔষধের টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয়। নুরজাহান বেগম হারিয়ে যাওয়ার দিন তার পরনে কালো ছাপার একটি মেকসি পড়া ছিল। গায়ের রং কালো। কেউ তার সন্ধান পেলে স্বজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা তার মেয়ে নাছিমা বেগম, স্বামী- মোঃ মিন্টু সরদার, মোবাইল নম্বর ০১৯৯২-৫৪৬৪২৯।






পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ 