বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » মোংলা বন্দরের জন্য আধুনিক উদ্ধার জাহাজ বানাচ্ছে খুলনা শিপইয়ার্ড
মোংলা বন্দরের জন্য আধুনিক উদ্ধার জাহাজ বানাচ্ছে খুলনা শিপইয়ার্ড
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড, দাউদপুর, রুপগঞ্জ, নারায়নগঞ্জ কর্তৃক মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তৈল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একটি সেলফ প্রপেল্ড বার্জ, ১ টি টাগ বোট, ১ টি পন্টুন ও ১ টি ডাম্ব বার্জ নির্মান করা হবে। এ উপলক্ষে বুধবার ২২ জুন ২০২২ রেডিয়েন্ট শিপইয়ার্ড চত্বরে ৪ টি জলযানের কিল লেয়িং অনুষ্ঠিত হয়।
কিল লেয়িং সেরিমনিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর একেএম আলাউদ্দিন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত জলযান গুলিতে বিশ্বখ্যাত জাপানি ইয়ানমার ইঞ্জিন, ইউ.কে. এর বিশ্বখ্যাত কোম্পানি ইন্টারপাওয়ার নির্মিত জেনারেটর ও অন্যান্য যন্ত্রপাতি এবং ইতালির কোম্পানি Eliche Radice নির্মিত প্রপেলার ও প্রপেলার শ্যাফট ব্যবহৃত হবে।
মোংলা বন্দরে আগত সমূদ্রগামী জাহাজের বর্জ্য এবং ছোট বড় জাহাজ হতে নিসৃত বর্জ্য ও তেলের দূষণ হতে মোংলা বন্দর, নদ-নদী এবং সুন্দরবনের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় গৃহিত এই প্রকল্পটি বর্তমান সরকারের একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রসংগতঃ আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিপইয়ার্ডের/প্রকল্পের কাজ শুরু হল। রেডিয়েন্ট শিপইয়ার্ড আগামী দিনে এরুপ আরো মানসম্মত কাজের মধ্য দিয়ে সেবা প্রদানে অংগীকারাবদ্ধ।






শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত 