বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা
আশাশুনিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা
আশাশুনি
: আশাশুনিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, মোল্যা রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, হারুন চেীধুরী, নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান, শাহনেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, জগদীশ চন্দ্র সানা, কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, শ্রমিকলীগের সাবেক সভাপতি ঢালী সামছুল আলম, সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সাবেক ছাত্রলীগের সভাপতি আছমাউল হুসাইনম বিভিন্ন ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাপূর্ব উপজেলা শহীদ স্মৃতি সৌধ চত্বরে উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুরালে মাল্যদান করেন। আলোচনা শেষে আ’লীগের ৭৩তম জন্মবার্ষিকী লিখিত বড় আকারের একটি কেক কাটেন প্রধান অতিথি, সভাপতি/সম্পাদকসহ নেতৃবৃন্দ। সবশেষে বিশাল একটি র্যালি বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ডা. আ.ফ.ম রুহুল হক বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক নেত্রী যিনি প্রমান করেছেন, বিদেশী টাকা বাদেই দেশের অর্থ-সম্পদ কাজে লাগিয়ে পদ্মা সেতু নির্মান করে বিরল দৃষ্টান্ত রেখেছেন। যার উদ্বোধন আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে হতে যাচ্ছে। আশাশুনি উপজেলা আ’লীগের সভাপতি আমার ছোট ভাই এবিএম মোস্তাকিম ও সম্পাদক শম্ভু চরন মন্ডলকে সাথে নিয়ে একত্রিত করে উপজেলা আ’লীগকে শক্তিশালী করতে পেরেছি এবং আমরা এক সাথে ঐক্যবদ্ধ খাকব ইনশাল্লাহ। আমাদের কেহ দাবায়ে রাখতে পাবেনা। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে তার মাইল ফলক হয়ে থাকবে। তৃনমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আ’লীগকে শক্তিশালি করে সরকারের উন্নয়ন জনগনের সামনে তুলে ধরার আহবান জানান।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 