সোমবার ● ২২ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ঠাকুরনবাড়ীতে প্রতিপক্ষের হামলা-মারপিটে আহতদের হাসপাতালে দেখতে যান এমপি আক্তারুজ্জামান বাবু
পাইকগাছায় ঠাকুরনবাড়ীতে প্রতিপক্ষের হামলা-মারপিটে আহতদের হাসপাতালে দেখতে যান এমপি আক্তারুজ্জামান বাবু
খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউপি’র ঠাকুরনবাড়ীতে গত রবিবার ২১আগস্ট সকাল ৯টায় জমি দখলে বাঁধা প্রদানে প্রতিপক্ষের হামলা-মারপিটে মহিলা সহ ১২জন মারাত্মক আহত হয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স এ চিকিৎসাধীন
। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনায় প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স আহতদের দেখতে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তাদের সাথে কথা বলেন ও তাদের কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক আইনী ব্যবস্হা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি স্বাস্হ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সাথে কথা বলেন ও তাদের শারিরিক অবস্হা ও চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং তাদের আশু সুস্হতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা নিতীশ চন্দ্র গোলদার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সদস্য ছায়েদ আলী মোড়ল, মোঃআকরামুল ইসলাম, গৌতম রায়, মোঃআনিছুর রহমান গাজী, বি.এম আরোফিন আলী, তাপস কুমার, শেখ জামাল হোসেন,শেখ রাজু আহম্মেদ এবং ছাত্রলীগের রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন প্রমুখ।






মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২ 