শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » শিক্ষা » কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবেন না
প্রথম পাতা » শিক্ষা » কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবেন না
৫৭১ বার পঠিত
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবেন না

কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার ২ সেপ্টেম্বর--- দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আইনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং করার কথা বলেছি। যে শিক্ষক নিজের ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করেন এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেন কিংবা কম নম্বর দেন, এটা একেবারেই অনৈতিক। এ কারণেই কোচিং সেন্টারে পড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে-বিদেশে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং কিন্তু কিছুটা দারকার হয়। আমাদের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের তুলানায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। সেখানে শিক্ষকদের পক্ষে প্রতিটি শিক্ষার্থীর দিকে নজর দেওয়া সম্ভব হয় না। যার কারণে অনেকেই পিছিয়ে পড়তে পারে। তাই আমরা আইনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং করার কথা বলেছি।

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি  প্রদান মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

আর্কাইভ