শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার; থানায় মামলা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার; থানায় মামলা
৬৬৮ বার পঠিত
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার; থানায় মামলা

 

খুলনার পাইকগাছায় মাদরাসা ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে একই মাদরাসা শিক্ষক ও ইমাম রহমতুল্লাহ মোল্লা (৪২) হুজুরকে পুলিশ আটক করেছেন। এ ঘটনায় ছাত্রীর নানী উপজেলার কাঠিপাড়া গ্রামের বাবুল গাজীর স্ত্রী বাদী হয়ে রহমতুল্লাহ হুজুরে বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মামলা ও ছাত্রীর পরিবার সুত্র জানা গেছে, রাড়ুলী ইউপির কাঠিপাড়ার সোহেল গাজীর শিশু মেয়ে স্থানীয় নূরানী মাদরাসায় লেখাপড়া করেন। ছাত্রীর নানী হাসিনা বেগম জানান, মেয়ে-জামাই ঢাকায় গার্মেন্টসে চাকুরী করার কারনে নাতনী আমার বাড়িতে থেকে লেখাপড়া করে। প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার মাদ্রাসায় যায়। ঐ ছাত্রী অভিযোগ করেন মাদরাসা ছুটির পর ১২ টার দিকে এক ছাত্রীর মারফতে হুজুরের ব্যবহৃত থালা বাসন পরিস্কারের কথা বলে আমাকে মাদরাসার হুজুরের থাকার কক্ষে নিয়ে দরজা বন্দ করে দেয়। দু’এক কথায় হুজুর আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে পরনের কাপড় খুলে যৌন পীড়নের চেষ্টা করেন। এক পর্যায়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে এসে নানীকে ঘটনা খুলে বলি। ঘটনার প্রাথমিক সত্যতার কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ছাত্রীর নানী হাসিনা বেগম বাদী হয়ে মাদরাসা শিক্ষক রহমতুল্লাহ মোল্লা’র বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০ ৩) এর ১০ ধারায় মামলা করেছেন, যার নং-২। এ মামলায় গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান---।





অপরাধ এর আরও খবর

পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২ পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)