শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার; থানায় মামলা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার; থানায় মামলা
৬৪০ বার পঠিত
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার; থানায় মামলা

 

খুলনার পাইকগাছায় মাদরাসা ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে একই মাদরাসা শিক্ষক ও ইমাম রহমতুল্লাহ মোল্লা (৪২) হুজুরকে পুলিশ আটক করেছেন। এ ঘটনায় ছাত্রীর নানী উপজেলার কাঠিপাড়া গ্রামের বাবুল গাজীর স্ত্রী বাদী হয়ে রহমতুল্লাহ হুজুরে বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মামলা ও ছাত্রীর পরিবার সুত্র জানা গেছে, রাড়ুলী ইউপির কাঠিপাড়ার সোহেল গাজীর শিশু মেয়ে স্থানীয় নূরানী মাদরাসায় লেখাপড়া করেন। ছাত্রীর নানী হাসিনা বেগম জানান, মেয়ে-জামাই ঢাকায় গার্মেন্টসে চাকুরী করার কারনে নাতনী আমার বাড়িতে থেকে লেখাপড়া করে। প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার মাদ্রাসায় যায়। ঐ ছাত্রী অভিযোগ করেন মাদরাসা ছুটির পর ১২ টার দিকে এক ছাত্রীর মারফতে হুজুরের ব্যবহৃত থালা বাসন পরিস্কারের কথা বলে আমাকে মাদরাসার হুজুরের থাকার কক্ষে নিয়ে দরজা বন্দ করে দেয়। দু’এক কথায় হুজুর আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে পরনের কাপড় খুলে যৌন পীড়নের চেষ্টা করেন। এক পর্যায়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে এসে নানীকে ঘটনা খুলে বলি। ঘটনার প্রাথমিক সত্যতার কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ছাত্রীর নানী হাসিনা বেগম বাদী হয়ে মাদরাসা শিক্ষক রহমতুল্লাহ মোল্লা’র বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০ ৩) এর ১০ ধারায় মামলা করেছেন, যার নং-২। এ মামলায় গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান---





অপরাধ এর আরও খবর

মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক

আর্কাইভ