শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন
পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন
পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নিজস্ব উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌরসভাধীন জিরোপয়েন্টে এ ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক মাইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি সহ স্থানীয় আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্হিত বক্তারা বলেন, পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালের মাধ্যমে জনসাধারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানতে পারবে। এ বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে। কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। আজকে বঙ্গবন্ধুর ম্যুরালের নির্মাণ
কাজের উদ্বোধন করা হয়েছে এবং অচিরেই এ ম্যুরালের নির্মাণকাজ শেষ করা হবে।আর এ ম্যুরালটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।






মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 