শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাতুড়ি আঘাতে আহত চিকিৎসাধীন রেনু’র মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাতুড়ি আঘাতে আহত চিকিৎসাধীন রেনু’র মৃত্যু
৫১৭ বার পঠিত
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় হাতুড়ি আঘাতে আহত চিকিৎসাধীন রেনু’র মৃত্যু

 

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় হাতুড়ির আঘাতে আহত রেনু বেগম (৫৫) ১মাস পর খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীর বাড়ীতে চড়াও হবার খবর পাওয়া গেছে।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে,গত ১০ আগষ্ট বিকেলে তুচ্ছ বিষয়ে উপজেলার চককাওয়ালী’র আইয়ুব আলী সরদারের বাড়িতে তার স্ত্রী রেনু বেগমের সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় শুকুর আলী গাইনের। ঝগড়ার এক পর্যায়ে দু’পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন। উত্তেজনার মুহুর্তে শুকুর গাইন হাতুড়ি দিয়ে রেনু বেগমের মাথায় আঘাত করে মারাত্মক জখম করেন। এতে তার মাথার তালু ফেটে ক্ষত হয়। প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ---খুমেক হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলাও হয়। রেনুর স্বজনরা জানান,এখানে একমাস চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা শুকুর আলী গাইনের বাড়ীতে চড়াও হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, রেনু বেগমের মারপিটর ঘটনায় ইতোমধ্যে থানায় একটি মামলা হয়। এ মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তিত হবে। যা আদালতকে অবহিত করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)