শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন
৫১০ বার পঠিত
শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নিজস্ব উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌরসভাধীন জিরোপয়েন্টে এ ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক মাইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি সহ স্থানীয় আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্হিত বক্তারা বলেন, পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালের মাধ্যমে জনসাধারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানতে পারবে। এ বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে। কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। আজকে বঙ্গবন্ধুর ম্যুরালের নির্মাণ ---কাজের উদ্বোধন করা হয়েছে এবং অচিরেই এ ম্যুরালের নির্মাণকাজ শেষ করা হবে।আর এ ম্যুরালটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আর্কাইভ