বুধবার ● ১২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » শিক্ষা » শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার সকালে
উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে ইউএনও মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, প্রকৌশলী হাফিজুর রহমান খান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজান আলী, ইউআরসি ইনস্ট্যাক্টটর ঈমান আলী, একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ ও উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান। উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়ন, ঝরেপড়া রোধ সহ প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ গত ৬ অক্টোবর খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক স্বাক্ষরিত পরিপত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ এর বাছাই প্রতিয়োগিতায় খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম কে নির্বাচিত করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,এটা পাইকগাছাবাসীর গর্ব। বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার স্যারের নির্দেশনা মোতাবেক আমি শুধুমাত্র আমার অবস্থান থেকে তৃণমূলের তথা পাইকগাছাবাসীর উন্নয়নে শুধু মাত্র কর্তব্য পালন করছি। সর্বোপরি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় তিনি পাইকগাছাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা 