শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চাঁদাবাজি মামলায় চাচা ভাইপো আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চাঁদাবাজি মামলায় চাচা ভাইপো আটক
৩৯৪ বার পঠিত
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চাঁদাবাজি মামলায় চাচা ভাইপো আটক

 

--- চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, দখল বাজি ও বহু অপকর্মের হোতা পাইকগাছার গদাইপুর গ্রামের আব্দুর রউফ সরদারের পুত্র কাজল ও মৃত গহর সরদারের পুত্র রেজাউল সরদার চাঁদাবাজি মামলায় আটক হয়েছে। পাইকগাছায় মাছের ডিপোতে চাঁদাবাজী, চুরি, মারপিট , শ্লীলতাহানি,ক্ষয়ক্ষতি, ভয়ভীতি সহ নানাবিধ অভিযোগে পুলিশ তাদেরকে কে আটক করেছে। ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে। অভিযোগে জানা যায়, পাইকগাছার গোপালপুর গ্রামের আব্দুস সাত্তার টিপু কচুবুনিয়া গ্রামে মাছের ডিপো করে ব্যবসা করে আসছে।গত ২৫ অক্টোবর সকালে গদাইপুর গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাইকারী,হত্যা চেষ্টার আসামী কাজল বাহিনীর প্রধান কাজল ও তার চাচা রেজাউল সহ ৪-৫জন ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মারপিট করে ৩৭ হাজার ৫শত টাকা নেয়। এ ছাড়া প্রতি মাসে ১০ হাজার টাকা দিতে হবে।টাকা দিতে অস্বীকার করায় টিপুকে মারপিট করতে থাকলে প্রতিবেশী মাজেদা বেগম এগিয়ে আসলে তাঁকেও মারপিট, ভাংচুর,ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় আব্দুস সাত্তার টিপু বাদী হয়ে কাজল ও রেজাউলের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। যার নং ৩১, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৩৮৬/৩৫৪/৪২৭/৫০৬/১১৪। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ কায়েস মিয়া জানান,আসামী কাজল ও রেজাউল কে শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

আর্কাইভ