রবিবার ● ৩০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বন্য প্রাণী সংরক্ষণ আইন এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা
পাইকগাছায় বন্য প্রাণী সংরক্ষণ আইন এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা
পাইকগাছায় উপজেলা পরিষদের আয়োজনে বন্য প্রাণী সংরক্ষণ আইন এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বিষয়ে সংশ্লিষ্ট জনগণের মাঝে সচেতনতা মূলক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাইকগাছা বন ও পরিবেশ বিষয়ক কমিটির বাস্তবায়নে এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী । প্রশিক্ষক ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান ও উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়। সার্বিক সহায়তায় ছিলেন, পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ হাফিজুর রহমান সরকার, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল। ২ দিন ব্যাপী প্রশিক্ষণে ১০টি ইউনিয়নের ১শ জন সম্ভব্য আগ্রহী ও প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করেন। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর বিভিন্ন ধারা সমূহ আলোচনা, এর সংশোধনী সমূহের গুরুত্ব, সংশোধিত ধারা সমূহ আলোচনা, বন্য প্রাণী সংরক্ষণ আইন, ৭৪ ও
২০১২ সালের এর বিভিন্ন ধারা সমূহ প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল।






পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন 