বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে দু’দিনের প্রশিক্ষনের উদ্বোধন
পাইকগাছায় নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে দু’দিনের প্রশিক্ষনের উদ্বোধন
পাইকগাছায় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে উৎস এর পরিছন্নতা সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা বিষয়ক দু’দিনের প্রশিক্ষন শুরু হয়েছে। ১০ নভেম্বর বূহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রশিক্ষক ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও জাইকা প্রতিনিধি হাফিজুর রহমান।
সার্বিক তত্ববধানে ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল। উপজেলা পরিষদ এর আয়োজনে ও উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহয়তায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৬০ জন নারী-পুরুষ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। এ কর্মসূচি বাস্তবায়ন করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিষয়ক কমিটি।






পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
খুলনার নতুন জেলা প্রশাসক হুরে জান্নাত
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি
মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা
পাইকগাছায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন; চাহিদার তুলনায় তেল পাচ্ছে না গ্রাহকরা 