শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠণ বনবিবি।২ ডিসেম্বর শুক্রবার সকালে পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৫০টি মাটির পাত্র স্থাপন করা হয়। বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর প্রাথমিক বিদ্যালয়, নতুন বাজার, গদাইপুর, বোয়ালিয়া ব্রিজ রোড় এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
মাটির মাত্র স্থাপন করার সময় উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সুশান্ত বিশ্বাস, কার্তিক মণ্ডল প্রমুখ।
উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে প্রায ১ হাজার ৫ শত
মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। যে সব গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষনে সকলের সহযোগীতা কামনা করেছে।






পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন 