শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
৫৫০ বার পঠিত
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পাইকগাছায় খুলনা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রয়াত দু’শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান হয়েছে। ২ডিসেম্বর শুক্রবার সকালে পাইকগাছা পৌরসভা জিরোপয়েন্টে খুলনা মটর শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক জাকির হোসেন বিপ্লব এর সভাপতিত্বে আর্থিক সহায়তা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা ) আসনের সংসদ সদস্য  মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় বর্তমানে মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্ম পরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন প্রণয়ন করা হয়েছে। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক যেকোনো খাতে নিয়োজিত কোনো শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে বা মৃত্যুবরণ করলে জরুরি চিকিৎসা ব্যয় নির্বাহ ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য এবং শ্রমিকদের সন্তানের উচ্চশিক্ষার জন্যেও আর্থিক সহায়তা পাচ্ছেন। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে আমরা শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, তৈয়েবুর রহমান, মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব কাউন্সিলর আঃ গফফার মোড়ল, জেলা মটর ইউনিয়নের সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু মৃধা, কোষাধ্যক্ষ কাজী আলিম, উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক নুর আলী, কোষাধ্যক্ষ সাইদুল, বাবুর ভুইয়া ও মিথুন মধু সহ অনেকে। সভায় প্রয়াত মটর শ্রমিক ভোলা গাজীর স্ত্রীর কাছে ১ লাখ ও মুকুন্দ দাশের স্ত্রীর কাছে নগদ ৪০ হাজার টাকা তুলে দেন।  উপজেলা পরিষদের সমন্বয় সভার গাড়ী পাকিং  প্রস্তাবনায়  জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিববাটী ব্রীজের নীচে পরিদর্শন করে দ্রুত গাড়ী পাকিং করতে সম্মত হয়েছেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ---, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও প্যানেল মেয়র সহ শ্রমিক নেতবৃন্দের উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)