শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ৩০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » মিডিয়া » ১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী
প্রথম পাতা » মিডিয়া » ১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী
৩৪৯ বার পঠিত
সোমবার ● ৩০ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পেলে অনলাইন সংবাদ মাধ্যম বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। এরইমধ্যে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

 ৩০ জানুয়ারি ---সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

হাছান মাহমুদ বলেন, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ ৩৪৬টি অনলাইন পত্রিকা নিবন্ধন দেওয়া হয়েছে।

দেশবিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিংক বন্ধ করার জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজধানী ঢাকা হতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা এক হাজার ১৪১টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ৫০৯টি, সাপ্তাহিক ৩৪৫টি এবং মাসিক পত্রিকা ২৮৭টি।





মিডিয়া এর আরও খবর

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
মাগুরায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু মাগুরায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু
পাইকগাছায় হলুদ সাংবাদিকরা দিনে দিনে অপ্রতিরোধ্য পাইকগাছায় হলুদ সাংবাদিকরা দিনে দিনে অপ্রতিরোধ্য
নবাগত জেলা প্রশাসকের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় নবাগত জেলা প্রশাসকের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কপিলমুনি প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের ঘটনায় আদালতে মামলা কপিলমুনি প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের ঘটনায় আদালতে মামলা
প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন
মাগুরায় বিদায়ী জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় মাগুরায় বিদায়ী জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)