রবিবার ● ২১ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা হস্তান্তর করলেন অতিঃ সচিব মহিবুজ্জামান
আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা হস্তান্তর করলেন অতিঃ সচিব মহিবুজ্জামান
আশাশুনি
: আশাশুনির কুল্যা ইউনিয়নে প্রতিষ্ঠান ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে পানি প্লান্ট হস্তান্তর করা হয়। উপকূলীয় জনগোষ্ঠির বিশেষায়িত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ত মোকাবেলার অভিযোজন সংরক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন ও সংরক্ষণ ব্যবস্থা হস্তান্তর করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিঃ সচিব মহিবুজ্জামান। কুল্যা ইউপি চেয়ারম্যান এস.এম ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় প্রকল্প পরিচালক ও জিসিএ প্রকল্পের যুগ্ম-সচিব ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (চ.দা.) সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার ও ফাতেমা খাতুন। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মহিষাডাঙ্গা হাই স্কুলের সভাপতি অধ্যাপক হিরুলাল বিশ্বাস, প্রধান শিক্ষক শংকর প্রসাদ গাইন প্রমুখ। সবশেষে প্রধান অতিথি ও অতিথিবর্গ বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা প্রকল্পের কাগজপত্র হস্তান্তর করেন।






পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ 