শনিবার ● ২০ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কশবপুরে কাল বৈশাখী ঝড়ে আম-কাঠালের ব্যাপক ক্ষতি
কশবপুরে কাল বৈশাখী ঝড়ে আম-কাঠালের ব্যাপক ক্ষতি
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে এক টানা গত ৫ দিনের সন্ধ্যায় ধারাবাহিক কাল বৈশাখী ঝড়ে উপজেলার কাঁঠাল ও আম চাষীদের আমের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত ১৫ মে সোমবার থেকে ১৯ মে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় ইষান কোন থেকে ধেয়ে আসছে কাল বৈশাখী ঝড় আর সাথে সমান তালে পাল্লা দিয়ে চলছে বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর তাতেই গাছপালা ভাঙ্গাসহ ঝরে পড়েছে বিভিন্ন প্রজাতির আম। উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের আমড়া ও আম চাষী আব্দুল মজিদ গাজী বলেন, প্রতিদিন যে কাল বৈশাখী ঝড় হচ্ছে তাতে আমার বাগানের হিমসাগর, আ¤্রপালি, তোতামুখি ও ল্যাংড়া আমের পাশা-পাশি কলাগাছ ভেঙ্গে ও আমড়া ঝরে ব্যাপক ক্ষতি হয়েছে। সাগরদাড়ী ইউনিয়নের মেহরেপুর গ্রামের গ্রামের আম চাষী হযরত আলী মোল্যা বলেন, ঝড়ে তার বাগানের প্রায় ১০/১২ মণ আম ঝরে গেছে। তার ৯ বিঘা জমিতে ৪০০টি আম গাছ রয়েছে। ঝরা আম মাত্র ১০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বরনডালী গ্রামের আব্দুল হামিদ মোড়ল বলেন, কাল বৈশাখীর তান্ডবে তার বাগানের কাঁঠালের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। আম ভাঙ্গার মৌসুম শুরু হওয়ায় ক্ষতি পরিমান কম হয়েছে বলেও জানিয়েছেন কৃষি অফিস।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 