শুক্রবার ● ২ জুন ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলী সড়ক উদ্বোধন করেন - এমপি বাবু
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলী সড়ক উদ্বোধন করেন - এমপি বাবু
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা এড. স ম ইউসুফ আলী সড়ক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মায় সড়কটি অবমুক্ত ও উদ্বোধন করেন খুলনা - ৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। পাইকগাছা পৌরসভা মডেল মসজিদের নির্মাণ কাজের জন্য ৬নং ওয়ার্ডস্থ কোর্ট প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাচন অফিস পর্যন্ত সড়ক বন্ধ হয়ে যায়। জনদুর্ভোগ চরমে পৌঁছায়। দীর্ঘ প্রায় তিন বছর পর নানা জটিলতা কাটিয়ে এমপি বাবু, উপজেলা চেয়ারম্যান, মেয়র, উপজেলা নির্বাহী অফিসার সকালে ঐকান্তিক প্রচেষ্টায় মডেল মসজিদের পাশ দিয়ে নতুন করে সড়ক নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধে ও এলাকার উন্নয়নে অবদান রাখায় এই সড়কটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলী সড়ক। উদ্বোধন কালে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রানী দাশ, শিশু বিশেষজ্ঞ ডাঃ কওসার আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলীর ছেলে কৃষি ব্যাংক এর ম্যানেজার মোঃ হাদিস উজ্জামান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সরকারি কর্মকর্তা বাবলুর রহমান, সাবেক কাউন্সিলর আঃ আজিজ, ইউপি সদস্য কিংশুক রায়, যুবলীগের আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শেখ রাজু, নাজমা কামাল, শফিকুল ইসলাম, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 






নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ 