শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

SW News24
সোমবার ● ১৯ জুন ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি সদস্যকে হুমকি ও ফেসবুকে মিথ্যা পোষ্ট দেওয়ায় থানায় জিডি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি সদস্যকে হুমকি ও ফেসবুকে মিথ্যা পোষ্ট দেওয়ায় থানায় জিডি
২৯৮ বার পঠিত
সোমবার ● ১৯ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ইউপি সদস্যকে হুমকি ও ফেসবুকে মিথ্যা পোষ্ট দেওয়ায় থানায় জিডি

পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যর বিরুদ্ধে ফেইস বুকে মিথ্যা ও ভিত্তিহীন পোষ্ট দেওয়া এবং মোবাইলে হুমকী ও গালিগালাজ করায় মানবাধিকার পরিচয় দান কারী জনৈক মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে পাইকগাছা থানায় জিডি করেছেন ইউপি সদস্য বিষ্ণুপদ রায়। জিডি নং-৯৫৬ তাং-১৮-০৬-২৩। হরিঢালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষ্ণুপদ রায় স্থানীয় সাংবাদিকদের নিকট এ ঘটনায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ ও জিডি সূত্রে জানাযায়, পাইকগাছা থানার চককাওয়ালী গ্রামের মনিরুদ্দিন সরদারের ছেলে কথিত মানবাধিকার কর্মি মোঃ মসিউর রহমান (৪০) ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া নানা অভিযোগ তুলে তার সাথে দেখা করার জন্য ০১৩০৫৩৫২২১২ ও ০১৯৪৯৫১৬৭৩৯ নম্বর মোবাইল ফোন থেকে বেশ কিছুদিন ধরে উক্ত ইউপি সদস্যকে বিভিন্ন চাপ সৃষ্টি করে। ইউপি সদস্য তার সাথে দেখা না করায় ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা হুমকি প্রদান করে। এছাড়া গত ১৮ জুন জিএম মশিউর রহমানের আইডি থেকে ফেইসবুকে জনপ্রিয় উক্ত ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন একটি পোষ্ট দেওয়া হয় বলে তিনি জিডিতে উল্লেখ করেন। এ বিষয়ে ইউপি সদস্য বিষ্ণুপদ রায় বলেন, গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ।এ বিষয়ে অভিযুক্ত মোঃ মশিউরের কাছে জানতে চাইলে তিনি এর কোন সদোত্তর দিতে পারেন---নি।





অপরাধ এর আরও খবর

কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত
শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্নের অভিযোগ শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্নের অভিযোগ
মাগুরায় নজির মন্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার মাগুরায় নজির মন্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার
রমজান উপলক্ষে  মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা
পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্য ক্লোজ পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্য ক্লোজ
কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস

আর্কাইভ