বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আন্ত জেলা অজ্ঞান পাটির ৪ সদস্যকে গ্রেফতার : চোরাই ইজিবাইক উদ্ধার
পাইকগাছায় আন্ত জেলা অজ্ঞান পাটির ৪ সদস্যকে গ্রেফতার : চোরাই ইজিবাইক উদ্ধার
পাইকগাছা থানা পুলিশ আন্ত জেলা অজ্ঞান পাটির ৪ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহষ্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে ডুমুরিয়া উপজেলার চর ডুমুরিয়া এলাকা থেকে আনোয়ার ঢালী কে (৩৪) গ্রেফতার করে। সে খুলনা সোনাডাঙ্গা থানার মৃত্যু ইউনুছ ঢালী ছেলে। তার স্বীকারোক্তিতে খুলনা সোনাডাঙ্গা থানা এলাকা থেকে দুটি চোরাই ইজিবাইক সহ আরো ৩ জনকে গ্রেফতার করা হয়।ইউসুফ ঢালীর ছেলে আসাদুল ইসলাম (২৪), ও কয়রা থানার ৪ নং কয়রার আব্দুল অহেদের ছেলে আব্দুস ছালাম মোল্যা মাদানী (৫১) গ্রেফতার করা হয়।
গত ৯ আগষ্ট কয়রা থানার অর্জুন পুর গ্রামের ইজিবাইক চালক নুর ইসলাম (৪৫) কে অজ্ঞান করে পাইকগাছা হাসপাতালে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নুর ইসলাম বাদী হয়ে পাইকহাছা থানায় অজ্ঞাতদের নামে মামলা করে ও তাদের ব্যাবহৃত মোবাইল নাম্বারটি পাইকগাছা থানা পুলিশকে দেয়। খুলনা জেলা সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) ও পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শ তাকবির হোসেন নের্তৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বৃহষ্পতিবার ভোররাতে রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকুত ব্যক্তিরা হলেন,খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার আক্কাজ কোঠালির ছেলে আলামীন কোঠালি (২৪), একই এলাকার ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অজ্ঞান পাটির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন এলাকায় মটর সাইকেল চালক ও ইজিবাইক ড্রাইভারকে খাবারের সাথে অজ্ঞান করার ঔষধ খাওয়া অচেতন করে সে গুলো নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। তাদের সাথে আরো সদস্য রয়েছে বলে তারা জানান। তাদেরকে আটকের চেষ্টা চলছে।






মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ 