বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ খুলনা-৬ আসনে প্রার্থী হতে চান
ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ খুলনা-৬ আসনে প্রার্থী হতে চান
বাংলাদেশ সুুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) ১০৪ আসনে প্রার্থী হতে চান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আইন পেশায় নিয়োজিত তরুণ এ প্রার্থী।
খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এলাকা ১০৪, খুলনা-৬ আসন। গুরুত্বপূর্ণ এ আসনে এমপি প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নিতে চান ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ। তিনি পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিশিষ্ট আইনজীবী মোজাফফার হাসান এর ছেলে। বর্তমানে তিনি ঢাকা সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী। এলাকার ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিদের সাথে তার নিবিড় একটি সম্পর্ক রয়েছে। এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা সহ খেলাধুলার মাধ্যমে এলাকার পরিচিতি বাড়াতে তিনি দীর্ঘদিন এলাকার খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ আসনে প্রার্থী হতে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ।।
২৮ সেপ্টেম্বর বুহস্পতিবার সকালে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন কথা বলেন সম্ভাব্য তরুণ এ প্রার্থী। মতবিনিময়কালে নেওয়াজ মোরশেদ বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্তেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। একটি অঞ্চলের মজবুত ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়তে অন্যতম শর্তই হচ্ছে প্রযুক্তি সমৃদ্ধ যুব সমাজ। অবকাঠামো বা অন্যান্য জিনিসের সাথে প্রয়োজন দক্ষ ও কর্মঠ যুবসমাজ।
উুপকূল এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুরক্ষিত সবুজ উপকূল, তরুণ ও যুবকদের প্রযুক্তি নির্ভর আর্থকর্মসংস্থান, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান। কোন রাজনৈতিক দলের প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে নেওয়াজ মোরশেদ বলেন এই মূহুর্তে জনগণকে সাথে নিয়ে নির্বাচনী কাজ করতে চাই। কোন রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছি কিনা সেটি নির্বাচন এগিয়ে আসলে জানা যাবে।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 